Showing posts with label প্রযুক্তির খবর. Show all posts
Showing posts with label প্রযুক্তির খবর. Show all posts

থ্রিডি স্মার্টফোন আনছে মাইক্রোসফট

মার্কিন সফটওয়্যার নির্মতা প্রতিষ্ঠান মাইক্রোসফট অচিরেই বাজারে আনছে থ্রিডি স্মার্টফোন নতুন প্রযুক্তির ফোনটি স্মার্টফোনের বাজারকে আরো চাঙ্গা করবে এছাড়া শুধু ইশারায় কাজ করতে সম ফোনটি গ্রাহকদের আকর্ষণ করতে সম হবে বলে জানিয়েছেন বিশ্লেষকরা
সম্প্রতি মাইক্রোসফট নকিয়ার সেলফোন ইউনিট কিনে নেয়ার পর থেকে গ্রাহকরা মনে করছিলেন প্রতিষ্ঠান দুটির সমন্বয়ে আরো ভালো কিছু বাজারে আসবে। মাইক্রোসফটও ধারণাকে সত্য প্রমাণ করতে বাজারে আনছে নতুন থ্রিডি প্রযুক্তির স্মার্টফোন। কোনো ধরনের স্পর্শ ছাড়াই ফোনটি ব্যবহার করা সম্ভব হবে। শুধু হাতের ইশারায়ই পেজ বদল করা সম্ভব হবে। এমনকি কাউকে কল করতে হলে বা কোনো নির্দিষ্ট ফোল্ডার চালু করতে হলেও কেবল আঙুলের ইশারাই যথেষ্ট
মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম ব্যবহার করে ফোনটি তৈরি করছে ফিনল্যান্ড-ভিত্তিক সেলফোন নির্মাতা নকিয়া এই ফোনটিতে কৃত্রিম বুদ্ধিমত্তাও যোগ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল অ্যান্ড্রয়েডেরগুগল নাও’-এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা গ্রাহকদের আকর্ষনের শীর্ষে রয়েছে মাইক্রোসফটের থ্রিডি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্ন ফোনটি স্মার্টফোনের বাজারকে আরো প্রতিযোগিতাপূর্ণ করে তুলবে বলে বিশ্বাস প্রযুক্তি বিশ্লেষকদের
মাইক্রোসফট এর আগে কোরটানা নামে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা চালু করেছিল। কিন্তু সেটি বাজারে সফল হয়নি। থ্রিডি টাচ স্মার্টফোনের মধ্য দিয়ে এবার সফল হওয়ার পথে কাজ করছে নকিয়া মাইক্রোসফট। ফেব্রুয়ারিতে বার্সেলোনায় প্রযুক্তি প্রদর্শন করা হবে বলেও মাইক্রোসফটের থেকে জানানো হয়েছে



প্রযুক্তির আরো নতুন সব খবর জানতে এখানে ক্লিক করুনপ্রযুক্তির খবর
To Know New Tech Update Please Click Here – Tech News

কম্পিউটারের সাধারণ জ্ঞান শিক্ষা !!!

গবেষকরা এবার উঠেপড়ে লেগেছেন কম্পিউটারকে সাধারণ জ্ঞান, মানেকমোন সেন্স’- শিক্ষিত করতে৷ কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ে এই কম্পিউটার সিস্টেমের নাম দেয়া হয়েছে নেভার এনডিং ইমেজ লার্নিং বা এনইআইএল৷ সংক্ষেপে নাইল৷

চলতি বছরের জুলাই মাস থেকে সিস্টেমটি সপ্তাহের প্রতি দিন, ২৪ ঘণ্টা ধরে ইন্টারনেটে নানা ধরণের ছবি খুঁজতে শুরু করে৷ এই খোঁজের প্রথম ধাপে, ছবিগুলো কিভাবে একে অপরের সঙ্গে সম্পর্কিতসেটা ভেবে দেখার চেষ্টা করে সিস্টেমটি৷ এই কাজের উদ্দেশ্য হলো, কম্পিউটারের মধ্যে সাধারণ জ্ঞান তৈরি করা৷

কার্নেগি মেলন রোবোটিক্স ইনস্টিটিউটের অধ্যাপক অভিনব গুপ্ত বলেন, সিদ্ধান্ত নেয়ার জন্য যে কোনো বুদ্ধিমান প্রাণীর সাধারণ জ্ঞান থাকাটা জরুরি৷ তাইনাইল'-এর প্রথম কাজটাই ছিল ছবি দেখে দেখে সেগুলো বিশ্লেষণ করা৷ অর্থাৎ, মূলত ছবিগুলির আকৃতি এবং রং চেনার চেষ্টা করা৷ মাত্র চার মাসের মধ্যেই দেখা যায় যে, ২০০টি প্রসেসরের এই নেটওয়ার্ক ,৫০০টি বস্তু এবং ,২০০টি দৃশ্য চিহ্নিত করে ডটের মাধ্যমে এগুলোর মধ্যে একটা সম্পর্ক তুলে ধরেছে৷

তবে নাইল নামের এই সিস্টেমটা কিছু ক্ষেত্রে কিন্তু ভুলও করেছে৷ যেমন এটা বলেছে যে, অভিনেতারা জেলখানায় থাকতে পছন্দ করে৷ অধ্যাপক গুপ্ত বলছেন, কম্পিউটার নিজের মতো করে প্রত্যেকটি বিষয়স্তুর সাথে যোগসূত্র খুঁজে বের করে৷ উদাহরণস্বরূপ, ১৯৮৫ সালে কর্নেগি মেলনের গবেষকরা একটি কম্পিউটারকে দাবা খেলার জন্যপ্রোগ্রামিং' করেছিল৷ ১২ বছর পর সেটা নাকি একটি ম্যাচে বিশ্ব দাবা চ্যাম্পিয়ন গ্যারি ক্যাসপারভকে হারিয়ে দেয়৷

ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির বিশেষজ্ঞ ক্যাথরিন হাভাসি বললেন, মানুষ অনেকক্ষেত্রেই দ্রুত কোনো প্রশ্নের উত্তর দিতে পারে৷ কিন্তু কম্পিউটার সেসব প্রশ্নের উত্তর দিতে দীর্ঘ সময় নেয়৷ যেমন একটা জিরাফকে কি গাড়িতে নেয়া যাবে? এই প্রশ্নের উত্তর মানুষ খুব সহজেই দিতে পারে৷ কিন্তু কম্পিউটার সেক্ষেত্রে জিরাফের আকার, আয়তন, উচ্চতা সব পরিমাপ করে তারপর সিদ্ধান্ত নেয়৷

পর্যন্ত যতটুকু কাজ হয়েছে, তাতে অধ্যাপক গুপ্ত সন্তুষ্ট৷ ভবিষ্যতে নাইল ইউটিউব থেকে ভিডিওগুলোর মধ্যকার যোগসূত্র সম্পর্কে ধারণা দেবে বলে আশা করছেন তিনি৷

উল্লেখ্য, নেভার এনডিং ইমেজ লার্নিং (এনইআইএল) প্রকল্পটির অর্থায়ন করছে গুগল এবং যুক্তরাষ্ট্রের নৌ-গবেষণাগারের প্রতিরক্ষা বিভাগ৷



প্রযুক্তির আরো নতুন সব খবর জানতে এখানে ক্লিক করুনপ্রযুক্তির খবর
To Know New Tech Update Please Click Here – Tech News

Top Ads

Like This Article Please Take Five Seconds To Share It.